মূল অংশে যান

সত্যবর্ণ নির্দেশিকা

সরকারি কর্মচারীর সম্পদ বিবরণী ফরম — কাঠামো, প্রয়োজনীয় তথ্য ও জমাদানের নিয়ম

ঘোষণা শুরু করুন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সকল সরকারি কর্মচারীকে নিজেদের স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণী দাখিল করতে হয়। সত্যবর্ণ এই কাজের জন্য সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম — এটি কাগজের “সরকারি কর্মচারীর সম্পদ বিবরণী” ফরমের হুবহু ডিজিটাল সংস্করণ।

ফরমের তিনটি অংশ

অংশ ক — সাধারণ তথ্যাবলি

প্রয়োজনীয় তথ্য:

  • নাম
  • পদবি
  • পরিচিতি নম্বর
  • বর্তমান কর্মস্থল
  • যোগদানের তারিখ
  • যোগদানকালের পদবি
  • এনআইডি
  • টিআইএন
  • বেতন স্কেল
  • মূল বেতন
  • মোবাইল নম্বর
  • ইমেইল
  • বর্তমান ও স্থায়ী ঠিকানা

পরিবারের সদস্য:

পরিবারের সদস্যদের (স্ত্রী/স্বামী/সন্তান) নাম, জন্ম তারিখ, এনআইডি/জন্মনিবন্ধন/টিআইএন, এবং কর্মরত হলে পদবি ও অফিসের ঠিকানা।

অংশ খ — সম্পদ

স্থাবর সম্পদ (খ-১)

  • কৃষি জমি
  • অকৃষি জমি
  • ইমারত
  • বসতবাড়ি
  • ফ্ল্যাট/জায়গা
  • খামার/বাগানবাড়ি
  • ব্যবসা প্রতিষ্ঠান
  • অন্যান্য

সঙ্গে উল্লেখ করতে হবে

  • মৌজা/খতিয়ান/দাগ/হোল্ডিং নম্বর
  • অর্জনের ধরন (উত্তরাধিকার/ক্রয়/দান/অন্যান্য/যৌথ মালিকানা)
  • অর্জনকারীর নাম
  • অর্জনের তারিখ ও মূল্য
  • অর্থের উৎস

অস্থাবর সম্পদ (খ-২)

  • অলংকারাদি
  • স্টকস/শেয়ার/ডিবেঞ্চার/বন্ড/সিকিউরিটিজ
  • সঞ্চয়পত্র/প্রাইজবন্ড/সঞ্চয় স্কিম
  • বীমা
  • নগদ/ব্যাংকে গচ্ছিত অর্থ/ঋণ প্রদানকৃত অর্থ
  • এফডিআর/ডিপিএস
  • জিপিএফ/সিপিএফ
  • মোটরযান
  • ইলেকট্রনিক্স/আসবাবপত্র
  • আগ্নেয়াস্ত্র
  • অন্যান্য

সঙ্গে উল্লেখ করতে হবে

  • অর্জনের ধরন
  • অর্জন মূল্য/স্থিতি
  • অর্থের উৎস
অংশ গ — দায়
  • যার নামে ঋণ গৃহীত
  • ঋণদাতার নাম
  • ঋণের ধরন (গৃহনির্মাণ/কম্পিউটার/মোটরযান/অন্যান্য)
  • ঋণ গ্রহণের তারিখ
  • ঋণের পরিমাণ
  • অপরিশোধিত ঋণের পরিমাণ

কার কাছে জমা দেবেন

শ্রেণিজমা দেবেন যার কাছে
ক্যাডার/১ম শ্রেণির নন-ক্যাডার কর্মকর্তা (৯ম গ্রেড ও ঊর্ধ্বে)নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রশাসনিক মন্ত্রণালয়ের সচিবের কাছে
২য় শ্রেণির গেজেটেড/নন-গেজেটেড কর্মকর্তা (১০ম গ্রেড)নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে
গ্রেড ১১ থেকে ২০নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে নির্ধারিত সময়ে

ফরম পূরণের নির্দেশাবলি

  • সত্যবর্ণ-এ ফরম পূরণ করা হয়; তথ্য সংযোজন, আপডেট ও জমা — সবকিছু অনলাইনে করা যাবে।
  • যৌথ মালিকানার সম্পদ বা দায়ের ক্ষেত্রে নিজ অংশ অনুযায়ী পরিমাণ ও মূল্য উল্লেখ করতে হবে।
  • নির্ভরশীল নয় এমন সন্তানের সম্পদ এই বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না।